টানা বৃষ্টি ও জলাবদ্ধতার মধ্যে এইচএসসি পরীক্ষা নেওয়ার প্রতিবাদে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ, সড়ক অবরোধ ও সমাবেশ করেছেন বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা।
টানা বৃষ্টি ও জলাবদ্ধতার মধ্যে এইচএসসি পরীক্ষা নেওয়ার প্রতিবাদে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ, সড়ক অবরোধ ও সমাবেশ করেছেন বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা। রাজধানীর সায়েন্স ল্যাব মোড় অবরোধ শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বরের দিকে অগ্রসর হলে পুলিশ তাঁদের বাধা দেয়। পরে শিক্ষার্থীরা ভিসি চত্বর ও নীলক্ষেত-টিএসসিগামী সড়কে অবস্থান নেন। একই সময়ে উত্তরায় ঢাকা–ময়মনসিংহ মহাসড়ক এবং ঢাকা–বরিশাল মহাসড়কেও শিক্ষার্থীদের অবরোধে যান চলাচল বন্ধ হয়ে যায়।
রোকেয়া কালেকটিভ












