হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, তিন মাসে প্রাণহানি ৭৪১

রোকেয়া কালেকটিভ প্রতিবেদক
হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, তিন মাসে প্রাণহানি ৭৪১
ছবি: তাহিয়াত নাজিফা নুর / রোকেয়া কালেকটিভ

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে হামের উপসর্গ ও নিশ্চিত হামে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৭৪১ জনে।

আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, গতকাল রোববার সকাল ৮টা থেকে আজ সোমবার সকাল ৮টা পর্যন্ত সময়ে হামের উপসর্গে তিন শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে একটি শিশু ঢাকা বিভাগের, একটি রাজশাহী বিভাগের এবং একটি সিলেট বিভাগের বাসিন্দা।

এ নিয়ে ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গে মারা গেছে ৬৪৮ শিশু। একই সময়ে পরীক্ষায় নিশ্চিত হামে মারা গেছে আরও ৯৩ শিশু। সব মিলিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৭৪১।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারা দেশে আরও ৯৪৭ জনের শরীরে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। এ নিয়ে ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ দেখা দেওয়া রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ১ লাখ ৬ হাজার ৫৬৫।

একই সময়ে পরীক্ষায় নিশ্চিত হামের রোগী শনাক্ত হয়েছে আরও ১৫৯ জন। এ নিয়ে চলতি প্রাদুর্ভাবে দেশে মোট ১২ হাজার ৭৯১ জনের হাম শনাক্ত হয়েছে।

এ ছাড়া ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৮৯ হাজার ৭৩৪ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৮৬ হাজার ৬২ জন।

সর্বশেষ ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।